ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

দেওয়ানগঞ্জে সেতু দুর্ঘটনা

নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে ভাসমান সেতু দুর্ঘটনায় নিহত ৫ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
গত সোমবার সকালে নিহতদের পরিবারগুলোর বাড়িতে বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর জন্য এ সহায়তা কিছুটা হলেও সান্ত্বনা বয়ে আনবে বলে আশা প্রকাশ করা হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ খবিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ (সাদা), উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মঞ্জু হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের দুঃখ-কষ্টে পাশে থাকার আশ্বাস দেন। তারা বলেন, এমন হৃদয়বিদারক দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নদীপথে চলাচল ও ভাসমান সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে নদীতে পড়ে কয়েকজন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়, যা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। এই প্রেক্ষাপটে সরকারি ও রাজনৈতিক পর্যায় থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেওয়ানগঞ্জে সেতু দুর্ঘটনা

নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় :