ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ১১২ বার পড়া হয়েছে

oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদ উৎসবে বিনোদন পিপাসুদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কসহ জেলার বিনোদন কেন্দ্রগুলো। সকাল থেকেই শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের মানুষের উপচে পড়া ভিড়ে মিলন মেলায় পরিনত হয়েছে বিনোদন কেন্দ্রগুলো। ঈদের আমেজকে রাঙ্গিয়ে দিয়ে ও বিনোদনপ্রেমীদের আকৃষ্ট করতে পার্ককে সাজানো হয়েছে বর্ণিল সাজে।
রাজধানী ঢাকার কাছাকাছি শহরের কোল ঘেষে নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্কে ঈদকে কেন্দ্র করে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসছে। কিড্স জোন, বুলেট ট্রেন, স্কাই ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট, ওয়াটার বোট, রোলার কোস্টার, ক্রেজি রিভার, লেজি রিভার, স্পিডবোট, আদর্শ গ্রামসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন রাইডের পাশাপাশি ওয়াটার পার্কে ডিজে গানের তালে নেচে নেচে দর্শনার্থীরা ঈদ আনন্দে মেতে উঠেছে।
এ বছর ড্রিম হলিডে পার্কের, সি ওয়াল্ড, সুনামীর ঢেউ আর রোমাঞ্জকর ভৌতিক পরিবেশে নজর কাড়ছে ড্রিম রিভার ক্যাব। বড়দের পাশাপাশি বিভিন্ন রাইডে শিশুদের উপস্থিতিও ছিল বেশ। এছাড়া ভূতের বাড়ি শিশুদের পছন্দের জায়গা করে নিয়েছে।
ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা জানিয়েছে, দর্শনার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে পার্কে নতুন নতুন রাইড সংযোজন করা হয়েছে। এখন আর ভ্রমনপিপাসুদের বিদেশে ভ্রমণ করতে যেতে হবে না। বিদেশি দর্শনার্থীরা ও পার্কে ঘুরতে আসছে। সকলের নিরাপত্তায় নিজস্ব স্বেচ্ছাসেবীদের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানান ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক।
ঈদে জেলার প্রতিটি বিনোদন কেন্দ্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিনোদন প্রেমীরা ভীড় জমিয়েছে। ভ্রমণ পিপাসুদের বিদেশ ভ্রমণ পরিহার করে দেশের বিনোদন কেন্দ্রগুলো উপভোগ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশীর পর্যটনের বিকাশ হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

আপডেট সময় :