ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

টেকনাফ সী বিচে তীব্র যানজট, ভোগান্তিতে পর্যটক ও স্থানীয়রা

সাদ্দাম হোসেন সাজ্জাদ, টেকনাফ (কক্সবাজার)
  • আপডেট সময় : ১৬০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারের টেকনাফ সী বিচ এলাকায় দিন দিন বেড়েই চলেছে যানজটের দুর্ভোগ। বিশেষ করে ছুটির দিন ও পর্যটন মৌসুমে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, অপরিকল্পিত যানবাহন চলাচল, অবৈধ পার্কিং এবং পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে প্রতিদিনই সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী এবং কর্মজীবী মানুষ মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।একাধিক ভুক্তভোগী জানান, অল্প দূরত্ব অতিক্রম করতেও ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে। জরুরি প্রয়োজনে হাসপাতাল বা গুরুত্বপূর্ণ কাজে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে। পর্যটকদের অতিরিক্ত চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, যানজটের কারণে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে না পারায় ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক পর্যটক বিরক্ত হয়ে নির্ধারিত সময়ের আগেই এলাকা ত্যাগ করছেন।
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন, ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার এবং অবৈধ পার্কিং বন্ধের দাবি জানিয়েছেন।সচেতন মহলের মতে, টেকনাফের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফ সী বিচে তীব্র যানজট, ভোগান্তিতে পর্যটক ও স্থানীয়রা

আপডেট সময় :