ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

মহাদেবপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে আফসানা মিমি (২৮) নামের এক স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন ওরফে সাগর (৩০) কে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বকাপুর এলাকা থেকে তাকে আটক করেছে।
আটককৃত সাদ্দাম হোসেন উপজেলা সদর মধ্যবাজার গ্রামের জান মোহাম্মদের ছেলে।
জানা যায়, মহাদেবপুর সদর মধ্য বাজার এলাকার জান মোহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন ও তার স্ত্রী আফসানা মিমি মহাদেবপুর উপজেলা সদরের দুলালপাড়া এলাকায় জৈনক তোফাজ্জল হোসেনের বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলো। গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জের ধরে সাদ্দাম হোসেন তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় আফসানা মিমিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয় লোকজন। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, আফসানা মিমিকে হত্যা ঘটনায় শনিবার দিবাগত রাত ৯ টার দিকে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

আপডেট সময় :