সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় আ’লীগ নেতা গুলিবিদ্ধ
কুষ্টিয়া প্রতিনিধি
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
গতকাল রোববার সন্ধ্যার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর বাজার থেকে আ’লীগ নেতা শফিকুল আজমকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারাত্মক ভাবে আহত হয়েছে। তিনি আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় আজমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কি কারনে তাকে গুলি করেছে এ ব্যাপারে নিশ্চিত করে পুলিশ কিছুই বলতে পারেনি।


















