ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

বৃদ্ধা খালাকে হত্যা, ভাগিনা গ্রেফতার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯১ বার পড়া হয়েছে

oplus_1024

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দায় টাকার লোভে খালাকে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ভাগিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার সকালে রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় রহস্য উদঘাটনে অগ্রগতি আসে।
মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে চরভদ্রাসন উপজেলার গাজিরটেক গ্রাম থেকে নিহতের ভাগিনা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঋণগ্রস্ত আলমগীর প্রায়ই খালার কাছে টাকা চাইতেন। ঘটনার আগের রাতে তিনি খালার বাড়িতে অবস্থান করে গভীর রাতে শ্বাসরোধে হত্যা করেন এবং লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখেন।
“মঙ্গলবার দুপুরে নগরকান্দা থানা কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।ৎ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৃদ্ধা খালাকে হত্যা, ভাগিনা গ্রেফতার

আপডেট সময় :