ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

নবীনগর দুই কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১ এপ্রিলে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৌরসভার ৩ নং ওয়ার্ডের গোপীনাথপুর মনতলা গ্রামের বাসিন্দা বাদল বর্মনের ছেলে আশিক বর্মন (১৬) এবং অপরজন উপজেলার মহেশপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে আতিকুল ইসলাম (১৯)।পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আশিক বর্মন পেশায় একজন ইজি বাইকচালক, গতকাল মঙ্গলবার রাতে জরুরি কাজে ঘরের বাইরে যান, তবে রাতে আর বাড়িতে ফেরেননি। পরে বুধবার সকালবেলা তার বাড়িসংলগ্ন আমগাছে (ফাঁসি অবস্থায়) ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। এর পর মরদেহ জীবিত আছে সন্দেহে মাটিতে নামালে মৃত মনে করে পুলিশ কে খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অন্যদিকে আতিকুল ইসলাম (আতিক) ঈদুল ফিতরের পর থেকেই নিখোঁজ ছিলেন।
অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও পাওয়া যাচ্ছিলোনা পরে বুধবার সকালে তার বাড়ির পাশের পুকুরে মৃতদেহ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, ভিন্ন ভিন্ন জায়গা থেকে দুইটি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনা কি জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগর দুই কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় :