ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

পীরগঞ্জে সার ডিলারে বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার সার ডিলার (শাহ ভান্ডার) সরকার নিযুক্ত বিসিআইসি ডিলারের বিরুদ্ধে সার বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষকরা। এমনই অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন কৃষক মোঃ আবু তালেব মন্ডল।
লিখিত অভিযোগ এবং কৃষক আবু তালেবের তথ্যের ভিত্তিতে জানা যায়, মাদারগঞ্জ বাজারের (শাহ ভান্ডার) এ কৃষকরা সার কিনতে গেলে তারা প্রয়োজন অনুযায়ী সার পাননা। কৃষক আবু তালেব অভিযোগ করে বলেন, জমিতে যখন যে সার প্রয়োজন হয় সেই অনুযায়ী ডিলারের কাছে সার কিনতে গেলে তিনি সে অনুযায়ী সার কৃষকদের কাছে বিক্রি করেন না। অনেক সময় সার গোডাউনে থাকলেও বিশেষ ব্যক্তিদের কাছে সার বিক্রি করে। এতে করে প্রকৃত কৃষকরা প্রয়োজন অনুযায়ী সার পান না।
এমন অভিযোগের ভিত্তিতে রংপুরের জেলা প্রশাসকের নির্দেশক্রমে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন ( ৯ মার্চ) ২০২৬ তারিখে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটিতে পীরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীকে আহবায়ক, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তাকে সদস্য এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যানবেইজ শাখার মাস্টার ট্রেইনার মোঃ তাহেরুল ইসলামকে সদস্য করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমাদানের নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পীরগঞ্জে সার ডিলারে বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় :