আমুয়া বন্দরে ২৫মন ওজনের খটক মাছ
নিলামে বিক্রি আড়াই লাখ টাকায়
- আপডেট সময় : ৫৫০ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে ২৫ মন ওজনের একটি খটক মাছ বিক্রি হয়েছে আড়াই লাখ টাকায়।
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বঙ্গোপসাগর থেকে একদল জেলে ট্রলারে করে বিশাল আকৃতির মাছটি আমুয়া বন্দরে নিয়ে আসে বিক্রির জন্য।
বাজারে ওঠানোর পর মাছটি আড়াই লাখ টাকায় নিলামে বিক্রি হয়। স্থানীয় জেলে আঃ রশীদ জানান, আমুয়া এলাকার জেলে আঃ মজিদ ও তার দল সাগরে মাছ ধরতে যায়। তাদের জালে এই বিশাল মাছটি ধরা পড়ে। মাছটির নাম খটক (স্থানীয়ভাবে এর নাম করাতি হাঙ্গর)। মাছটি বিক্রির জন্য আমুয়া মৎস্য বন্দরে নিয়ে আসেন। মাছটির ওজন আনুমানিক ২৫ মন। পরে বন্দরের আড়ৎদার আবদুল হাই সরদার নিলামে আড়াই লাখ টাকায় মাছটি কিনে নেন। একটি ইঞ্জিন চালিত ভ্যানে মাছটি বেশি দামে বিক্রির জন্য পিরোজপুর জেলার পাড়েরহাট বন্দরে নিয়ে যায়। আবদুল হাই সরদার বলেন, আমুয়ার জেলেদের জালে অনেকদিন পর এমন একটি বড় মাছ ধরা পড়ায় তারা বিষণ খুশি জেলে পরিবারগুলো। মাছটি এক নজর দেখার জন্য শত শত লোক ভীর জম্য়া।














