ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

কেশবপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে

Oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার (১এপ্রিল ২০২৬) । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এনায়েৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আব্দুর হান্নান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জুলমাত আলী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল বারী এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
বিশেষ অতিথি মোঃ আব্দুর হান্নান তার বক্তব্যে বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখে। কলেজের সার্বিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়। মঞ্চ প্রস্তুতি কমিটিতে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক প্রবেশ কুমার দাস। আইন-শৃঙ্খলা কমিটিতে ছিলেন গৌর চন্দ্র পাল এবং আপ্যায়ন কমিটিতে দায়িত্ব পালন করেন আব্দুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক উপস্থিতির মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দুই দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ কলেজ প্রাঙ্গণকে প্রাণবন্ত করে তোলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেশবপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময় :