ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

বগুড়ার শেরপুরে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলার করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকাল ৪ টায় পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় ‘আসমা ট্রেডার্স’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও দুইজন খুচরা বিক্রেতাকে যথাক্রমে ২ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বাজারে সিলিন্ডার গ্যাসের নির্ধারিত মূল্য অমান্য করে বেশি দামে বিক্রির প্রবণতা ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় শেরপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ার শেরপুরে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানা

আপডেট সময় :