ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরে আশার প্রতীক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। সংসদ সদস্য হওয়ার পর তাকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা শরীয়তপুরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

দেশের অপেক্ষাকৃত অনুন্নত জেলার মধ্যে শরীয়তপুর একটি। রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে জেলাটি কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। পদ্মা সেতু চালু হওয়ার পর এ জেলার উন্নয়নের সম্ভাবনা জোরালোভাবে আলোচিত হলেও বাস্তবে সেই উন্নয়নের গতি তেমন দেখা যায়নি। দীর্ঘ সময় পর জেলার তিনটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-মনোনীত প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় জেলার মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাবেক এপিএস এবং তার পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ফলে তাকে প্রধানমন্ত্রীর আস্থাভাজন ব্যক্তি হিসেবেই দেখেন অনেকেই।

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত অবস্থায় তিনি সড়ক ও যোগাযোগ মন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে কথা বলে জেলার দীর্ঘদিনের অসমাপ্ত সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন। তার এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তার প্রতি আস্থা আরও জোরদার করেছে। জেলার সাধারণ মানুষের প্রত্যাশা, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এবং প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তাদের বিশ্বাস, তার নেতৃত্বে শরীয়তপুরকে একটি উন্নত জেলায় রূপান্তর করা সম্ভব।

জেলার সিনিয়র নেতারাও আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা বিশ্বাস করি, শরীয়তপুরকে আর অনুন্নত জেলা বলা হবে না। জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শফিকুর রহমান কিরণ ও সাঈদ আহমেদ আসলাম এই তিনজন একসঙ্গে জেলার সার্বিক উন্নয়নে কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরে আশার প্রতীক

আপডেট সময় :