ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

নওগাঁয় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় গলায় ফাঁস দেওয়া মিনতি (৩০) নামে এক গৃহবধুর শয়ন ঘর থেকে রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী জান্নাত (৩৫) পলাতক রয়েছেন। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালি উত্তরপাড়া (কালুর মোড়) এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গোয়ালি উত্তরপাড়া এলাকার সালামের ছেলে জান্নাত। তিনি মাদক সেবন করতেন। এ নিয়ে স্ত্রী মিনতির সাথে পারিবারিক কলহ চলে আসছিল। দাম্পত্য জীবনের দুই সন্তান আছে। বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যান জান্নাত। তার বেরিয়ে যাওয়ার কিছু পর ঘরের ভেতর মিনতির ঝুলন্ত দেহ দেখতে পান স্বজন ও প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে লাশের শরীরে দড়িবাঁধা থাকায় এবং স্বামীর পলাতক থাকার কারণে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা মনে করছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বলেন- সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট সময় :