ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

স্মার্ট কিশোরী দলের প্রতিযোগিতা সভায় অংশ নিলো ১৯ ক্লাব

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ১৯টি স্মার্ট কিশোরী দলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য প্রতিযোগিতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুরমুঠ ইউনিয়নের সাহেববাড়ি ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ান সরকারের আর্থিক সহায়তায় এবং অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং উন্নয়ন সংঘ -এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দুই উপজেলার ১৯টি ক্লাব থেকে মোট ৩৮ জন কিশোরী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আহসান হাবীব, উন্নয়ন সংঘের উপদেষ্টা রফিকুল আলম মোল্লা, নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন প্রকল্পের নিউট্রিশন স্পেশালিস্ট নাহিদা ইসলাম, উন্নয়ন সংঘের পরিচালক (কর্মসূচি) মুর্শেদ ইকবাল এবং জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব।
এছাড়াও উপস্থিত ছিলেন জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আউয়াল, আব্দুস সামাদ, মোঃ খলিল উল্লাহ, রাশিদুল হাসান, আবিদ হাসান, জিডিসিসিও মাহমুদুল হাসান এবং এম অ্যান্ড ই অফিসার জহুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা জানান, এ ধরনের কার্যক্রম কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি, উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজের উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং উৎপাদক দলের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন পরে বিজয়ীদের মাঝে গাছের চারা ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্মার্ট কিশোরী দলের প্রতিযোগিতা সভায় অংশ নিলো ১৯ ক্লাব

আপডেট সময় :