ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

মুন্সীগঞ্জে তালাবদ্ধ বাসায় চুরি, মালামাল লুট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় নগর কসবা একটি তালাবদ্ধ বসতবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী মোসাঃ বিথি আক্তার (২৮) জানান, গত ৩ এপ্রিল বিকেলে তিনি তার শাশুড়িকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে তালা দিয়ে যান। এ সময় বাড়িতে কেউ অবস্থান করছিল না।
পরবর্তীতে ৫ এপ্রিল সকালে এক প্রতিবেশী ফোনে তাকে জানান, তার বাড়ির বাথরুমের ভেন্টিলেটর ভাঙা এবং ঘরে চোর প্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
খবর পেয়ে ৬ এপ্রিল দুপুরে তিনি বাড়িতে ফিরে এসে ঘরের তালা খুলে দেখেন, ঘরের আসবাবপত্র এলোমেলো, স্টিলের আলমারি ভাঙা এবং কাপড়চোপড় ছড়ানো অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, বাড়ির পেছনের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করে এবং ড্রয়িং রুমের জানালার গ্রিল খুলে মালামাল বাইরে নিয়ে যায়।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে— প্রায় ২ ভরি ২ আনা স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ৫ লাখ ৩১ হাজার টাকা), নগদ ১ লাখ টাকা, ২টি মোবাইল ফোন, ৪টি সিলিং ফ্যান, চার্জার ফ্যান, পানির মোটর, গ্যাসের চুলা, ব্লেন্ডার, ঘড়ি, কসমেটিকস, কম্বল, দামী কাপড়চোপড়, আয়রন মেশিন, ডিনার সেটসহ বিভিন্ন সামগ্রী।
এছাড়া ফ্রিজে থাকা খাদ্যসামগ্রীও নিয়ে যায় চোরেরা। সব মিলিয়ে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী বিষয়টি থানায় অভিযোগ করেছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
হা‌তিমাড়া পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের এস আই শা‌মিম হো‌সেন জানান, মিরকা‌দিম পৌরসভার নগর কসবা এলাকায় চু‌রির ঘটনায় অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি আমরা তদন্ত ক‌রে আইনের আওয়াতায় আন‌বো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জে তালাবদ্ধ বাসায় চুরি, মালামাল লুট

আপডেট সময় :