ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

উন্নয়নের নামে প্রহসন

ইসলামপুরে বরাদ্দের কাজ নেই, বাড়ছে ক্ষোভ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় একটি সড়ক উন্নয়ন প্রকল্পে বরাদ্দ উত্তোলন করা হলেও এখনো পর্যন্ত কাজ শুরু না হওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব কান্দারচর মাদ্রাসা থেকে মতি মাস্টারের বাড়ি পর্যন্ত সড়কটি এইচবিবি (HBB) পদ্ধতিতে নির্মাণের জন্য ৪.২৩০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন খোদেজা বেগম। তবে এলাকাবাসীর দাবি, বরাদ্দ উত্তোলন করা হলেও বাস্তবে সড়কের কোনো কাজ শুরু হয়নি।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের প্রশ্ন-বরাদ্দকৃত গম বা তার সমমূল্যের অর্থ কোথায় গেল এবং কারা এর সাথে জড়িত? তারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)-এর তদারকির ঘাটতির অভিযোগও তুলেছেন। স্থানীয়দের ভাষ্য, প্রকল্প পরিদর্শনের পরই বরাদ্দ দেওয়ার কথা থাকলেও যথাযথ যাচাই ছাড়াই কীভাবে বরাদ্দ উত্তোলন সম্ভব হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে, প্রকল্প সভাপতি খাদিজা বেগমের স্বামী জয়নাল দাবি করেছেন, কাগজে-কলমে আমার স্ত্রীকে সভাপতি দেখানো হলেও বাস্তবে আকুল মেম্বার অন্য একটি প্রকল্পের সাথে এটি সমন্বয় করে কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করছেন।
এ বিষয়ে চর গোয়ালিনী ইউপির চেয়ারম্যান শহীদুল্লাহ জানান, পিআইও অফিসের সঙ্গে সচিবের আলোচনা সাপেক্ষে দুটি পৃথক প্রকল্পকে একত্রিত করে একটি সমন্বিত প্রকল্প দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুর এ শেফা বলেন, চর গোয়ালিনী ইউনিয়ন পরিষদের সচিবের সঙ্গে আলোচনা সাপেক্ষে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছেন।
স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উন্নয়নের নামে প্রহসন

ইসলামপুরে বরাদ্দের কাজ নেই, বাড়ছে ক্ষোভ

আপডেট সময় :