ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ঈশ্বরদীতে হিন্দু মেয়েকে বিয়ে করায় ছেলেকে ত্যাজ্য করলেন পিতা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু সনাতন মেয়েকে বিবাহ করায় মো. সজল আলী ওরফে সজল সরদারকে ত্যাজ্য পুত্র ঘোষণা করেছেন পিতা মো. আজগর আলী সরদার। গত রোববার পাবনা জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে এক হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। মো. সজল আলী সরদার উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদার মোড় গ্রামের মো. আজগর আলী সরদার এর একমাত্র সন্তান। হলফনামায় মো. আজগর আলী সরদার উল্লেখ করেন, আমার পুত্র মো. সজল আলী সরদার গত ০৯/০২/২০২৬ ইং তারিখে নোটারী পাবলিক পাবনা বাংলাদেশ ২৬২, তারিখ ০৯/০২/২০২৬ ইং মোতাবেক হলফনামা সম্পাদনা করিয়া কুমারী আরতি রাণী, পিতা শ্রী সরগেন মন্ডল, মাতা শ্রীমতি শেফালী মন্ডল , সাং-গোলচত্তর, সাহাপুর, ঈশ্বরদী, পাবনাকে বিবাহ করিয়াছেন। কিন্তু বিবাহের পূর্বে গত ০১/০২/২০২৬ ইং তারিখে ১৫৪৯০ স্মারক মোতাবেক নোটারী পাবলিক পাবনা হইতে উপরোক্ত নং হলফনামা সম্পাদস করিয়া নিজ ইসলাম ধর্ম ত্যাগ করিয়া হিন্দু (সনাতন) ধর্ম গ্রহণ করিয়াছে।
তিনি হলফনামায় আরও উল্লেখ করেন যে,আমার ঔরষজাত সন্তান মো. সজল আলী ওরফে সজল সরদার ইসলাাম ধর্ম ত্যাগ করিয়া নতুন(হিন্দু) সনাতন নাম-সজল সরকার রাখিয়াছে। তৎকারণে আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় আামার সকল প্রকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বা জায়গা জমি যেখানে যে অবস্থায় আছে। উক্ত সম্পত্তি বা জায়গা জমির কোন অংশীদার হইবে না। আমি এই হলফনামা মূলে মো. সজল আলী ওরফে সজল সরদারকে আমার স্থাবর ও অস্বাবর সম্পত্তি হইতে ত্যাজ্য করিলাম। আমার মৃত্যুর পর কোন ভাবেই মো. সজল আলী ওরফে সজল সরদার আমার কোন স্থাবর সম্পত্তি বা জায়গা জমি এমনকি অবস্থায় সম্পত্তির কোন অংশীদার হইবে না। এই হলফনামা মূলে আমার সকল প্রকার স্থাবর সম্পত্তি জায়গা জমি ও অবস্থাবর সম্পত্তি হইতে মো. সজল আলী ওরফে সজল সরদারকে ত্যাজ্য করিলাম। ভবিষ্যতে সে কখনও আমার ঔরষজাত সন্তান হিসাবে আমার স্থাবর সম্পত্তি জায়গা জমি বা অবস্থাবর সম্পত্তির দাবী করিতে পারিবে বা করিলেও তাহা আইনতঃ গ্রহণ যোগ্য হইবে না বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈশ্বরদীতে হিন্দু মেয়েকে বিয়ে করায় ছেলেকে ত্যাজ্য করলেন পিতা

আপডেট সময় :