ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

রাঙ্গামাটির লংগদু জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপন

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটির লংগদু উপজেলার রসুলপুর এলাকায় লংগদু জোনের তত্ত্বাবধানে এবং ইউএনডিপি’র সহায়তায় স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ ও পানি সংকট নিরসনে দ্বিতীয় ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার(০৭ এপ্রিল’২৬) রাঙ্গামাটির লংগদু রসুলপুরে লে: কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি, জোন কমান্ডার, লংগদু জোন এর সার্বিক দিক নির্দেশনায় ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত, লংগদু জোনদ আনুষ্ঠানিকভাবে এ
কার্যক্রমের উদ্বোধন করেন।
ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে উক্ত এলাকার প্রায় ১২০ টি পরিবার (বাঙালি) নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে, যা জনস্বাস্থ্য সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনকালে ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত উপস্থিত স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং পানি ব্যবহারের সঠিক পদ্ধতি ও টিউবওয়েলের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, লংগদু জোন সর্বদা স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকবে।।
উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাঙ্গামাটির লংগদু জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপন

আপডেট সময় :