ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

সুবর্ণচরে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, আটক ২

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত পরিস্থিতির মধ্যে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার (বিকেল আনুমানিক ৫টা) উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে নিয়ম অনুযায়ী গ্রাহকদের তেল সরবরাহ করা হচ্ছিল। তবে বিকেল সাড়ে ৪টার দিকে মজুত ফুরিয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ করে দিতে হয়। এতে ক্ষুব্ধ হয়ে একদল ব্যক্তি হঠাৎ স্টেশনে হামলা চালায় এবং অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে চরজব্বার থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুবর্ণচরে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, আটক ২

আপডেট সময় :