ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) সকালে সিভিল সার্জন কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম) এবং জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ আফজাল হোসেন খান পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্বাস্থ্য সেবায় আধুনিক বিজ্ঞানের ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জনসাধারণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। তিনি স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সেবার মান আরও বৃদ্ধিতে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা, বিএমএ ফরিদপুর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান শামীম, সাধারণ সম্পাদক ডা. আলী আকবর বিশ্বাস এবং জেলা খাদ্য কর্মকর্তা আজমল ফুয়াদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর, সদস্য সচিব প্রকৌশলী আদনান হোসেন অনু এবং ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয় ও জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স, প্রশাসনিক কর্মকর্তা, মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: আল্-আমিন সারোয়ার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

আপডেট সময় :