ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

সংসদে শিক্ষা নিয়ে কার্যকর উদ্যোগ

এমপি লুৎফুর রহমান কাজলের প্রশ্নে কক্সবাজারের চিত্র তুলে ধরলেন মন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল-এর উদ্যোগে জাতীয় সংসদে কক্সবাজার জেলার শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান চিত্র তুলে ধরা হয়েছে। ৮ এপ্রিল তার উত্থাপিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে শিক্ষা (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য উপস্থাপন করেন।
প্রদত্ত তথ্যানুযায়ী, কক্সবাজার সদর (ঈদগাঁওসহ) ও রামু উপজেলায় বর্তমানে মোট ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত রয়েছে। এর মধ্যে ৪০টি স্কুল, ১টি স্কুল অ্যান্ড কলেজ, ২টি কলেজ এবং ৩৫টি মাদ্রাসা রয়েছে। ঈদগাঁও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রশাসনিকভাবে কক্সবাজার সদর উপজেলার আওতায় পরিচালিত হচ্ছে এবং এসব প্রতিষ্ঠানও এ পরিসংখ্যানে অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রী আরও জানান, এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। নীতিগত সিদ্ধান্ত ও নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে ভবিষ্যতে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের এ সময়োপযোগী উদ্যোগ কক্সবাজার সদর ও রামু উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির পথ সুগম করা এবং শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংসদে শিক্ষা নিয়ে কার্যকর উদ্যোগ

এমপি লুৎফুর রহমান কাজলের প্রশ্নে কক্সবাজারের চিত্র তুলে ধরলেন মন্ত্রী

আপডেট সময় :