ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার সিরাজুল ইসলাম জানান।
দন্ডিত আব্দুল আওয়াল (৪২) কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল করীম বিশ্বাসের ছেলে।
সাজার পাশাপাশি বিচারক তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ডও দিয়েছেন। অনাদায়ে তাকে আরও এক বছর কারাদন্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকালে হরিনায়ণপুর কুন্ডুপাড়ায় নিজ বাড়িতে তিন সন্তানের মা শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুন স্বামী আব্দুল আওয়ালের পরকীয়া সম্পর্ক নিয়ে বিবাদে জড়ায়।
এক পর্যায়ে আওয়াল পরিবারের অন্য সদস্যদের সামনে ধারালো হাসুয়া দিয়ে শাহানার শরীরের বিভিন্ন স্থানে এলাপাতাড়ি কোপ দিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই শাহানার মৃত্যু হয়।
ঘটনার সময় মা বাধা দিতে গেলে আওয়াল তাকেও হাসুয়া দিয়ে দিয়ে কুপিয়ে জখম করেন। শোরগোল শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করে এবং ইবি থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং আওয়ালকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. শফিউজ্জুদ্দিন বাদি হয়ে আব্দুল আওয়ালকে একমাত্র আসামি করে ইবি থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ইবি থানার এসআই শাহ আলী মিয়া ২০২০ সালের ৩ মার্চ মামলার একমাত্র আসামি আওয়ালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার সিরাজুল ইসলাম জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপডেট সময় :