ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

দিরাইয়ে সংঘর্ষে ২ জন নিহত, আহত ৪০

​দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুটি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ছাদিরপুর ও রফিনগর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাগুলো ঘটে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, দিরাইয়ের ছাদিরপুর গ্রামে ধান শুকানোর খলা (জায়গা) নিয়ে বিরোধের জেরে হামিদ মিয়া ও হুসেন মিয়ার লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হুসেন মিয়ার পক্ষের আহাদ নুর নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​অন্যদিকে, উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামের শফিক মিয়া ও আশরাফ মিয়ার লোকজনের মধ্যে ক্ষেতের ধান হাঁসে খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে শফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন।
​দুই গ্রামের এই পৃথক সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক গিয়াস উদ্দিন ও আহাদ নুরকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ওসি এনামুল হক চৌধুরী জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন, পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিরাইয়ে সংঘর্ষে ২ জন নিহত, আহত ৪০

আপডেট সময় :