ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

রামগতিতে শ্রমিক হত্যার ঘটনায় আদালতে মামলা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রামগতিতে শ্রমিক হত্যার ঘটনায় নিহতের মা রৌশন আক্তার বাদী হয়ে গতকাল বুধবার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে এনে পিপি আই নোয়াখালীকে তদন্তের জন্য আদেশ দেন।
মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনে বাঁধার কারণে এ হত্যার ঘটনা ঘটে।
বাদীনি রৌশন আক্তার বলেন, তার বাড়ির পূর্বে পরিত্যক্ত একটি বাড়িতে এলাকার মোঃ মিজান, মোঃ তানভীর হোসেনসহ আরো ৪/৫ জন মিলে সেখানে নেশা সেবন করিত, মৃত রাকিব সেই পথে সব-সময় আশা যাওয়া করেন।
সে নেশা সেবন কারিদেরকে এখানে নেশা সেবন না করার জন্য বাঁধা সৃষ্টি করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে রাকিব হোসেনকে হত্যাসহ নানাভাবে হয়রানির হুমকি দিয়েছেন।
ঘটনার আগের দিন শনিবার সকালে প্রতিদিনের ন্যায় রাকিব হোসেন পাশবর্তী করিমের বাড়িতে কাজ করতে জান। দুপুরের খাবার খাওয়ার জন্য নিজ বাড়িতে আসার পথে সে নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজখুজি করেও তার কোনো সন্ধান পাননি ।
পরেরদিন রোববার সকালে চর সেকান্দর গ্রামের প্রবাসী মেজবা উদ্দিনের বসত ঘরের পিছনে ডোবাতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামগতিতে শ্রমিক হত্যার ঘটনায় আদালতে মামলা

আপডেট সময় :