ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

জয়পুরহাটে নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায়এলাকায় চাঞ্চল্য দ্বিতীয় স্বামী পলাতক। জেলার ক্ষেতলাল উপজেলায় ধানক্ষেত থেকে রাশেদা বেগম ওরফে আশুড়া (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট সংলগ্ন সোতার আদর্শ গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের দ্বিতীয় স্বামী পলাতক রয়েছেন। রাশেদা বেগম উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সোতার আদর্শ গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে রাশেদা বেগমের প্রথম স্বামী মোজাফ্ফর হোসেন মারা যান। এরপর মুনঝার এলাকার বাবলু মিয়া নামে এক ব্যক্তিকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এরি রাতে বিলের ঘাট সংলগ্ন আদর্শ গ্রামের (গুচ্ছগ্রাম) পাশের একটি ধানক্ষেতে রাশেদার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনার পর থেকে তার দ্বিতীয় স্বামী বাবলু মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
ক্ষেতলাল থানার ওসি মোখলেছুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় :