ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

ধামরাইয়ে জমির উর্বর মাটি যাচ্ছে ইটভাটায়, ‘জিরো টলারেন্স’ প্রশ্নবিদ্ধ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ধামরাই উপজেলার নান্নার ও ভাদাইল চকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দিনের পাশাপাশি রাতেও এক্সকেভেটর ব্যবহার করে জমির উর্বর মাটি অপসারণ করা হচ্ছে এবং তা বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মাটি কাটার কারণে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং অনেক ক্ষেত্রে জমির শ্রেণী পরিবর্তন হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে কৃষকরা ভবিষ্যৎ আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
এছাড়া, মাটি পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনের কারণে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধুলো ও শব্দ দূষণে স্থানীয়দের ভোগান্তি বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্রের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে অবৈধ মাটি কাটা নিষিদ্ধ থাকলেও সংশ্লিষ্ট এলাকায় তা কার্যকরভাবে প্রতিরোধ করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মামুন বলেন, মাটি কাটার বিষয়ে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। প্রতিদিন ভেকু জব্দ করা হচ্ছে। তবে মাটি ব্যবসায়ীরা মুচলেকা দিয়ে ভেকু ছাড়িয়ে নিয়ে পুনরায় একই কার্যক্রমে জড়িয়ে পড়ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।
এ অবস্থায় অবৈধ মাটি কাটা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধামরাইয়ে জমির উর্বর মাটি যাচ্ছে ইটভাটায়, ‘জিরো টলারেন্স’ প্রশ্নবিদ্ধ

আপডেট সময় :