পীরগঞ্জে নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
- আপডেট সময় : ১৪৬ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের কলেজ বাজার মাছ বাজারে অভিযান চালিয়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গত বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালিত করেন, অভিযানে পচা গলদা চিংড়ি বিক্রির অপরাধে শাববীর নামে এক মাছ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা এবং নিষিদ্ধ প্রজাতির ‘পিরানহা’ মাছ বিক্রির দায়ে রাসেল নামে অপর এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন. এম. ইশফাকুল কবীর।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ বাজার মাছ বাজারে অভিযান চালিয়ে পচা গলদা চিংড়ি ও নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সত্যতা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে মাছ জব্দ করা হয় এবং পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয়।
তিনি জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে মাছ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।














