ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

রামুর প্রজ্ঞামিত্র বন বিহারে স্বর্গপূরী উৎসব ১৭ এপ্রিল

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে অনুষ্ঠিত হচ্ছে ৪০ তম স্বর্গপূরী (ব্যুহচক্র) উৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন। আগামী গত শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে এ স্বর্গপূরী উৎসব অনুষ্ঠিত হবে।
এ-উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় প্রজ্ঞামিত্র বনবিহার মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ শীলমিত্র মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বর্গপূরী উৎসব উদযাপনে বিভিন্ন উপ-কমিটি গঠন ও দায়িত্ব বন্টন করা হয়।
সভায় জানানো হয়- স্বর্গপূরী উৎসবে প্রধান জ্ঞাতি হিসেবে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, চট্টগ্রামের সাতকানিয়া লক্ষণেরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মদর্শী মহাথেরো। এতে সংবর্ধিত প্রধান অতিথি থাকবেন কক্সবাজার-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও ৪০ তম স্বর্গপূরী উৎসবে দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রাজ্ঞ পন্ডিত শতাধিক বৌদ্ধ ভিক্ষুসংঘ, হাজারো নরনারীর অংশ গ্রহনে স্বর্গপূরী উৎসব সম্প্রীতির মিলন মেলায় রূপান্তরিত হবে বলে আয়োজকদের প্রত্যাশা।
এ উপলক্ষে দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে শুক্রবার ভোরে প্রভাতফেরি সহকারে বুদ্ধ পুজা, সকালে অষ্টপরিস্কারসহ মহাসংঘদান, মহতী ধর্মসভা, ভিক্ষু সংঘের পিন্ডদান, অতিথি ভোজন, দুপুরে স্বর্গপুরী উদ্বোধন, বিকালে সংবর্ধনা, ধর্মালোচনা সভা, সন্ধ্যায় স্বর্গপূরী উৎসর্গ, প্রদীপ প্রজ্জ্বলন, প্রয়াত ধর্মগুরু প্রজ্ঞামিত্র মহাথেরো এবং প্রয়াত সারমিত্র মহাথরোর নির্বাণ সুখ কামনা ও বাংলাদেশসহ বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা। রাতে অনুষ্ঠিত হবে বৌদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্প্রীতির এ সম্মেলন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে প্রশাসন সহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন-স্বর্গপূরী উৎসব উদযাপন পরিষদের পক্ষে, বড়ুয়া পাড়া সমাজের সমাজপতি বাবুল বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা রনজিত বড়ুয়া, কার্যকরী সভাপতি তরুণ বড়ুয়া, সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া, একতা যুব সংসদের সভাপতি কীর্তনীয়া দয়াল বড়ুয়া, সাধারণ সম্পাদক সোহেল বড়ুয়া ও প্রজ্ঞা-সার যুব পরিষদের হীরু বড়ুয়া সহ প্রজ্ঞামিত্র বন বিহারের দায়ক-দায়িকাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামুর প্রজ্ঞামিত্র বন বিহারে স্বর্গপূরী উৎসব ১৭ এপ্রিল

আপডেট সময় :