ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::

কক্সবাজারে সাংবাদিক সংগঠনের সভা অনুষ্ঠিত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বিসিপিসি) কক্সবাজার জেলার উদ্যোগে আসন্ন অভিষেক অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।‎
গত ‎শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকাল ৫টায় হোটেল নিরিবিলি রেস্টুরেন্ট-এ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল হোসাইন।‎
‎সভায় বক্তব্য রাখেন, বিসিপিসির কক্সবাজার জেলার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, সহ-সভাপতি রাসেল তালুকদার, দপ্তর সম্পাদক জিন্নাতুন নিশা জিন্নাত, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউশুপ আলী, পেকুয়া উপজেলা কমিটির সভাপতি মোঃ জালাল, উখিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম।
‎‎উপস্থিত ছিলেন,জেলা কমিটির সদস্য সাব্বির আহমদ, সোলতান আহমদ, আনোয়ার হোসেন ও আফতাব হোসেন।
‎‎বক্তারা বলেন, কক্সবাজারে সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিসিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরো জানান, আসন্ন অভিষেক অনুষ্ঠানটি জেলার সাংবাদিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
‎‎সভায় অভিষেক অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন, অতিথি আমন্ত্রণ, অনুষ্ঠানসূচি নির্ধারণ, প্রচার-প্রচারণা জোরদার এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।‎
‎সভায় বক্তারা আশা প্রকাশ করেন, কক্সবাজার জেলায় কর্মরত সকল সাংবাদিকের সক্রিয় অংশগ্রহণে অভিষেক অনুষ্ঠানটি একটি স্মরণীয় আয়োজনে পরিণত হবে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে সাংবাদিক সংগঠনের সভা অনুষ্ঠিত

আপডেট সময় :