ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

শিক্ষকদের কল্যাণে ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : এমপি মোক্তার আলী

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের কেশবপুর উপজেলায় বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ২১তম বার্ষিক সাধারণ সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
সমিতির সভাপতি এস. এম. মুনজুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সুপ্রভাত কুমার বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোক্তার আলী বলেন, শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। তাদের কল্যাণ নিশ্চিত না হলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তিনি শিক্ষকদের পেশাগত মর্যাদা ও আর্থ-সামাজিক নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকার শিক্ষকদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যই তাদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের সম্মেলন শিক্ষক সমাজকে সংগঠিত ও সচেতন করতে সহায়ক বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শিক্ষকদের ন্যায্য দাবি আদায়, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষকদের কল্যাণে ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : এমপি মোক্তার আলী

আপডেট সময় :