ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ৯৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার আসামিদের সঙ্গে মায়ের হাত ধরে কারাগারে গেছে ছয় বছর বয়সী এক শিশু। মাইরা নামের ওই শিশুটি কোনো মামলার আসামি নয়। তবু মাকে ছাড়তে না চাওয়ায় তাকে কারাগারে নিতে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মানবাধিকার নিয়ে আলোচনা শুরু হয়েছে।
পুলিশ সূত্র জানায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের শেখপাড়ায় ওয়ারেন্টভুক্ত আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করতে গেলে গত শনিবার রাতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় লোকজন হাতকড়া পরানো মিজানকে ছিনিয়ে নেয়। ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় ১৫ জনকে আসামি করে মামলা করা হয়। পরে মা ফারজানা, চাচি রুজিনা ও দাদা জাফর ড্রাইভারকে গ্রেপ্তার করে রোববার আদালতে পাঠায় উখিয়া থানা পুলিশ। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় মায়ের সঙ্গে ছয় বছর বয়সী শিশু মাইরাও কারাগারে যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, শিশুটি মাকে ছেড়ে থাকতে চাইছিল না। স্বজনদের কাছেও যেতে রাজি হয়নি। উপায় না থাকায় মায়ের সঙ্গেই তাকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে শিশুদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে শিশুটির কারাগারে থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়েছেন। পরিবারের অন্য সদস্যদের কাছে শিশুটিকে রাখার সুযোগ ছিল কি না—সে প্রশ্নও উঠেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু

আপডেট সময় :