ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

ফরিদপুরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

শাহাবুল আলম, ফরিদপুর
  • আপডেট সময় : ৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“এসো হে বৈশাখ এসো এসো”—মুগ্ধকর এই আবহনের মধ্য দিয়ে বছর ঘুরে আবারও ফিরে এলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা ও বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। এবারের নববর্ষের প্রতিপাদ্য ছিল— ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুণরুত্থান’।
গত মঙ্গলবার (পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ) সকাল ১০ টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ুম শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের স্বনামধন্য পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা।
সকাল ১০টায় প্রতিষ্ঠানের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পুলিশ লাইন্স হল রুমে এসে মিলিত হয়। রঙ-বেরঙের প্ল্যাকার্ড, ফেস্টুন আর বাঙালির ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এই মিছিলে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম-সেবা বলেন,
“বাঙালির সংস্কৃতি আমাদের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। নববর্ষের এই আনন্দধারা সমাজ থেকে সকল জীর্ণতা মুছে দিয়ে আমাদের ঐক্যবদ্ধ করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী কামরুন নাহার পপি। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)। মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)। মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভা শেষে শুরু হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি এবং দলিয় নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি এসব পারফরম্যান্সের মাধ্যমে ফুটে ওঠে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ শাহাদাত হোসেন। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা পুরো ক্যাম্পাসকে এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরিদপুরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

আপডেট সময় :