ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব উদযাপন

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও বর্ণনাট্যের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল শুভযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসাইনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শোভাযাত্রায় অংশ নেয় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাট্য ও সাংবাদিক সংগঠন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মাগুরা টাউন হল ক্লাব, মাগুরা প্রেসক্লাব, মাগুরা রিপোর্টার্স ইউনিটি, সুর সপ্তক এবং জেলা জাসাসসহ নানা সংগঠন। তারা নানান বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলে।
শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ,আবাল-বৃদ্ধ-বনিতা,এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গ্রামীণ ঐতিহ্য, লোকসংস্কৃতি ও বাঙালিয়ানার আবহে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
পরে নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণনাট্য, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে নববর্ষের আনন্দকে আরও বর্ণিল করে তোলেন।
নববর্ষকে ঘিরে এমন আয়োজন মাগুরাবাসীর মধ্যে নতুন উদ্দীপনা ও আনন্দের সঞ্চার করেছে বলে মনে করছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব উদযাপন

আপডেট সময় :