ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

দুই বছরেও চালু হয়নি ঈশ্বরদী পৌর সুপার মার্কেট-২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে

oppo_34

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঈশ্বরদী পৌরসভার একটি নতুন মার্কেট উদ্বোধনের দুই বছর পরও চালু হয়নি। দোকান বরাদ্দ না হওয়ায় মার্কেটটি এখনও তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। পৌর কর্তৃপক্ষ ২৩টি দোকান বরাদ্দের জন্য একাধিকবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলেও ব্যবসায়ীদের কাছ থেকে তেমন সাঁড়া পাওয়া যায়নি। ফলে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে মার্কেটটি এবং বড় অঙ্কের রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে, ঈশ্বরদী পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ২০২১ সালের ২৯ আগস্ট শহরের স্টেশন রোডসংলগ্ন পৌর সুপার মার্কেট-১ এর পাশেই পৌরসুপারমার্কেট-২-এর নির্মাণকাজ শুরু হয়। আটতলা বিশিষ্ট এই মার্কেটের প্রথম তলার কাজ ২০২৪ সালের মাঝামাঝি সময়ে সম্পন্ন হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৯ কোটি টাকা। মার্কেটটিতে ২৩টি দোকানের পাশাপাশি রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধা,জানা গেছে পৌর সুপারমার্কেট-২-এর ২৩টি দোকান বরাদ্দ দেওয়ার জন্য স্থানীয় কয়েকটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে দোকানের আয়তন অনুযায়ী ৪৫, ৪০, ৩৫, ৩০, ২৫, ২৩, ২০ ও ১৮ লাখ টাকা অগ্রিম চাওয়া হয়। কিন্তু অগ্রিম জমার পরিমাণ বেশি হওয়ায় দোকান বরাদ্দ নিতে ক্ষুদ্র ব্যবসায়ীসহ অনেকেই দোকান নিতে আগ্রহ দেখাচ্ছেন না। স্থানীয় ব্যবসায়ীরা জানান, আধুনিক নকশায় নির্মিত হলেও উচ্চ অগ্রিম টাকা চাওয়ার কারণে মার্কেটটি তাদের নাগালের বাইরে চলে গেছে। ফলে ইজারা নিতে কেউ আগ্রহী হচ্ছেন না। পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা তাইবুর রহমান বলেন, মার্কেটটির নির্মাণকাজ শেষ হওয়ার পরই দোকান বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু প্রত্যাশিত সাঁড়া পাওয়া যায়নি। এতে পৌরসভার রাজস্ব আয়ের সম্ভাবনা ব্যাহত হচ্ছে,পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে মার্কেটটি চালু করা সম্ভব হয়নি। তবে শিগগিরই আবারও বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।এ বিষয়ে ঈশ্বরদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, আমি সম্প্রতি এখানে যোগদান করেছি, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুই বছরেও চালু হয়নি ঈশ্বরদী পৌর সুপার মার্কেট-২

আপডেট সময় :