ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

মাগুরায় রহস্যজনক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরায় এক রহস্যজনক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম মাগুরা সদর সার্কেল পুলিশ সুপার দীপঙ্কর রায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল রাতে মাগুরা সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীপুর (মৌপাড়া) এলাকায় একটি কলাবাগান থেকে সুমন মোল্লা (১৬) নামের এক ইজিবাইক চালক এর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার বাসিন্দা ছিল।
এ ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মো. ফেরদৌস হোসেন (২৪),মো. তাজুল ইসলাম (২৩),মো. শাকিব শেখ (১৯),মো. তারিকুল ইসলাম (২৬)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, মোবাইল ফোন সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে সুমনকে ডেকে নিয়ে তাকে মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হলে লাশ গোপন করতে কলাবাগানে ফেলে রাখা হয়।
পুলিশ সুপার জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাগুরায় রহস্যজনক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

আপডেট সময় :