ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৫৬৪ পরীক্ষার্থী

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গৌরীপুরে আইনি জটিলতায় স্থগিত ২০২৫ শিক্ষাবর্ষের ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০ টায় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিন এ পরীক্ষা কেন্দ্রে মোট ১২৭০ জন শিক্ষার্থীর মাঝে ৫৬৪ জন অংশগ্রহণ করে। তার মধ্যে বালক ২৪৬ বালিকা ৩১৮ জন।
সরকারি ও বেসরকারি স্কুলের (কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম ও মাদ্রাসা) ২০২৫ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মিজ আফিয়া আমীন পাপ্পা।
জানা গেছে, পরীক্ষাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিধি অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সূচি (রুটিন) অনুযায়ী জানা যায়, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবায়াত জানান, গৌরীপুরে এবার মোট পরীক্ষার্থী ১২৭০ জন। তার মধ্যে বালক ৫৫০ ও বালিকা ৭২০ জন। গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে তিনি জানান, যারা পরীক্ষায় অংশ গ্রহণ করেছে তারা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণিতে অধ্যায়নরত, যে কারণে লেখাপড়ার পাশাপাশি বৃত্তি পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারেনি, তাই হয়তো অংশ গ্রহণ করেনি বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৫৬৪ পরীক্ষার্থী

আপডেট সময় :