ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

অচিরেই মাদক নির্মূলে সারাদেশে চিরুনি অভিযান শুরু : টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রান্তিক কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি ঘিরে টেকনাফে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমেই টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনি বন্দরের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে স্থলবন্দরগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সিআইপি উমর ফারুকসহ বন্দর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরবর্তীতে গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬ খ্রি.) টেকনাফের এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশ ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন এবং কৃষকদের হাতে প্রতীকীভাবে কৃষক কার্ড তুলে দেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুল্লাহ ফরিদ এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন এ.এন.এম সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার; মোহাম্মদ আলী জিন্নাহ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম; ইমদাদুল হাফিজ নাদিম, উপজেলা নির্বাহী অফিসার, টেকনাফসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মান্নান, জেলা প্রশাসক, কক্সবাজার।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অচিরেই মাদক নির্মূলে সারাদেশে চিরুনি অভিযান শুরু করা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোরভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকা বিশেষ করে টেকনাফ-উখিয়া অঞ্চলে মাদক পাচার রোধে নজরদারি বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষকদের কাছে সরকারি সহায়তা, ভর্তুকি ও প্রণোদনা সহজে এবং দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে করে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।
সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে চলেছে উল্লেখ করে তিনি বলেন, কৃষক কার্ড সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি সুনির্দিষ্ট ডাটাবেইজ তৈরি হবে, যা ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করবে।
জানা যায়, প্রথম ধাপে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ১ হাজার ৬৯৮ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের কৃষকদেরও এই কর্মসূচির আওতায় আনা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী। পুরো অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল ও উৎসবমুখর। কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, কৃষক কার্ড বিতরণ কার্যক্রম কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দেশের কৃষিখাতকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অচিরেই মাদক নির্মূলে সারাদেশে চিরুনি অভিযান শুরু : টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় :