নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের নির্বাচন
সভাপতি আমিনুল ইসলাম, সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল
- আপডেট সময় : ১২২ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন ভোটের মাধ্যমে প্রেসক্লাবের হলরুমে সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার প্রেস ক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত এ নির্বাচনে আহ্বায়ক আবদুল হামিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজলের পরিচালনায় সভা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদস্য মোহাম্মদ তৈয়ব উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. ইউনুছ।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মাঈনুদ্দীন খালেদ, দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি ইফসান খান ইমন, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মাহমুদুল হক বাহাদুর, ৭১ টিভি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. আবদুর রশিদ, দৈনিক দিনকাল প্রতিনিধি জয়নাল আবেদীন টুক্কু, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি সানজিদা আক্তার রুনা, হাফিজুল ইসলাম চৌধুরী, মো. শাহীনসহ অন্যান্য সদস্যরা।
মোট ১৩ জন সদস্যের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মো. আমিনুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মাঈনুদ্দীন খালেদ ৫ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক যুগান্তর ও এশিয়া টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল।
অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক ও ৭১ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মো. আবদুর রশিদ। সহ-সভাপতি হয়েছেন দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহমুদুল হক বাহাদুর ও দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি ইফসান খান ইমন।
অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকাল প্রতিনিধি জয়নাল আবেদীন টুক্কু। তথ্য ও প্রযুক্তি, পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন সানজিদা আক্তার রুনা। দপ্তর ও প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন টিটিএন বিশেষ প্রতিবেদক হাফিজুল ইসলাম চৌধুরী। ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. শাহীন।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি আবদুল হামিদ এবং দৈনিক আইনবার্তা প্রতিনিধি মোহাম্মদ তৈয়ব উল্লাহ।
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটিকে উপস্থিত সদস্যরা অভিনন্দন জানান এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।



















