ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে

oppo_34

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সাজাপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম (৪৫)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে, ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তারাকান্দা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমিনুল ইসলাম ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার বানিহালা গ্রামের বাসিন্দা।
তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পাল জানান, জামালপুর জেলার জহিরুল ইসলামের দায়ের করা এনআই অ্যাক্ট মামলায় আসামি আমিনুল ইসলামের ৬ মাসের সাজা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তারাকান্দা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় :