শাল্লায় কৃষি ব্যাংকের উদ্যোগে হালখাতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০৬ বার পড়া হয়েছে
“পরিশোধ করে খেলাপি ঋণ, প্রয়োজন হলে আবার নিন—কৃষি ব্যাংকে আমানত আজীবন নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর শাল্লা উপজেলা শাখার উদ্যোগে শুভ হালখাতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাংক কর্মকর্তা মোঃ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক বিকেবি মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাল্লা উপজেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম এবং শাল্লা থানার এসআই শওকত আলী।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের কৃষি ঋণ যথাসময়ে পরিশোধ করার আহ্বান জানান।
এ সময় শাল্লা থানার খতিব হাফেজ মাওলানা আবুল কাশেম পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে ঋণগ্রহীতা সাধারণ কৃষকদের মাঝে মিষ্টি বিতরণ করে আপ্যায়ন করা হয়।














