বর্ণাঢ্য আয়োজনে ‘প্রচ্ছদ, কুড়িগ্রামের ৪৬ বর্ষে পদার্পণ ও বর্ষবরণ
- আপডেট সময় : ৫৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ, কুড়িগ্রামের ৪৬ বর্ষে পদার্পণ ও বর্ষবরণ উপলক্ষ্যে গত মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন ছিল চোখে পড়ার মতো। প্রচ্ছদ চত্বরে নতুন এবং পুরাতন সদস্যদের মিলন মেলায় পরিণত হয়, বিকেলে ডায়াবেটিক হাসপাতাল চত্বরে গ্রামীণ ঐতিহ্যের লাঠি খেলাসহ বিভিন্ন লোকজ খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ৫ঘন্টা ব্যাপী সাংস্কৃতিক আয়োজনে পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালী, বিয়ের গীতসহ পুরনো দিনের গান, কবিতা, নৃত্য, নাট্যাংশ, মূকাভিনয়সহ চলে আনন্দ আয়োজন। এসময় শুভেচ্ছা জানান জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, এ্যাডভোকেট আবুল বাশার মঞ্জু, এ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, নাট্যকার ও নির্দেশক হেলাল জাহাঙ্গীর, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন বাদল, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি শ্যামল ভৌমিক, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার সহ সমাজের বিশিষ্ট জনেরা।



















