ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছরের ন্যায় এবারও ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় দেশের সমুদ্রসীমায় সকল প্রকার মাছ ধরার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানা সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে সাগর এলাকায় নজরদারি জোরদার করেছে।
এদিকে, নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তায় সরকার ভিজিএফ (VGF) কার্যক্রমসহ বিভিন্ন সহায়তা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, এই ৫৮ দিনের বিরতি সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের প্রজনন বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে মাছের উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু

আপডেট সময় :