ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন গৌছ উদ্দিন

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবী ও যুক্তরাষ্ট্র প্রবাসী গৌছ উদ্দিন। ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গৌছ উদ্দিন ফাজিলপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মরহুম হাজী আব্দুর রব খান। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করলেও নিজ এলাকার মানুষের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য স্থানীয়ভাবে পরিচিত।
প্রার্থী হওয়ার ঘোষণার পর এক বক্তব্যে তিনি বলেন, “বৈষম্য দূরীকরণে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সুষম বন্টন বাস্তবায়নে ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গরীব-দুঃখী মানুষের পক্ষে আমার অবস্থান সুদৃঢ় করার জন্য আপনাদের সমর্থন ও দোয়া প্রত্যাশী।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, বিশেষ করে অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারে কাজ করবেন।
এদিকে তার এই ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। প্রবাসে থেকে এলাকার উন্নয়নে আগ্রহী একজন প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনে প্রতিযোগিতা বাড়াবে বলে মনে করছেন সচেতন মহল।
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। গৌছ উদ্দিনের এ ঘোষণা সেই প্রতিযোগিতাকে আরও গতিশীল করবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন গৌছ উদ্দিন

আপডেট সময় :