সংবাদ শিরোনাম ::
পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার পাটকেলঘাটা কালিবাড়ী মন্দিরে ৫দিন ব্যাপী সনাতন ধর্ম সম্মেলন ও যজ্ঞ অনুষ্ঠানে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল সকাল ১০টায় প্রতি বছরের ন্যায় এবারও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন হয়।
ডাক্তার আ: করিম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পাটকেলঘাটা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি ডা: হাদিউজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা: এস এম আলাউদ্দীন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ডাক্তার শেখ জামাল উদ্দীন, খলিষখালী ইউনিয়ন সভাপতি ডা: লোকমান হোসেন, উপদেষ্টা হরিশচন্দ্র সরকার, কোষাধ্যক্ষ সনৎ কুমার দাশ, নান্টু পদ পাল, শংকর দাশ, রেজওয়ান উল্লাহ, মধু ঘোষ, সুপ্র মজুমদার, বায়েজিদ হোসেন, শফিকুর রহমান, মুশফিকুর রহমান ও এম. এ বারী।
















