ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নবীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবীগঞ্জে যথাযথ মর্যাদায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চম্পক কিশোর সাহা সুমন এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ হাসান চৌধুরীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ হাসান চৌধুরীর পুত্র আহসান চৌধুরীকে টিকা প্রদানের মাধ্যমে এই বিশেষ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলার কোনো শিশু যেন এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেদিকে লক্ষ্য রেখে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইনটি নির্দিষ্ট সময় পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেট সময় :