ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

গাইবান্ধা জেলা পুলিশের বদলিজনিত বিদায় সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এ বি এম রশিদুল বারী এর বদলিজনিত বিদায় উপলক্ষে মঙ্গলবার সংবর্ধনার আয়োজন করা হয়।
পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন বিদায়ী এএসপি (সি-সার্কেল)এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁর কর্মজীবনের নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব ও অনুকরণীয় অবদানের ভূয়সী প্রশংসা করেন।
গাইবান্ধা জেলা পুলিশে কর্মরত অবস্থায় বিদায়ী এএসপি তাঁর দক্ষ নেতৃত্ব, মানবিক আচরণ এবং দায়িত্বশীল কর্মসম্পাদনের মাধ্যমে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে বলে জানান জেলা পুলিশের কর্মকর্তারা।
এসময় জেলা পুলিশের সকল কর্মকর্তারা বিদায়ী এএসপি’র নতুন কর্মস্থলে তাঁর আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এই প্রত্যাশায় সকলেই তাঁর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।
বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাইবান্ধা জেলা পুলিশের বদলিজনিত বিদায় সংবর্ধনা

আপডেট সময় :