ফুলগাজীতে র্যাবের অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ আটক ১
- আপডেট সময় : ১৪ বার পড়া হয়েছে
ফেনীর উত্তরান্চলীয় উপজেলা ফুলগাজীতে র্যাবের অভিযানে ৯৪ বোতল বিদেশি মদ হুইস্কি সহ ১১০ পিস ইয়াবা সহ মনির আহান্মদ (৪৩) নামীয় এক মাদক কারবারীকে আটক করেছে ।
গোপন সুএের খবরে ফেনীর ফুলগাজীর আনন্দপুর কালিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৪ বোতল বিদেশি হুইস্কি ও ১১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তরা জানতে পারে, এক ব্যক্তি আনন্দপুর কালিরহাট বাজার এলাকায় বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে র্যাবের আভিযানিক দল আনন্দপুর কালিরহাট বাজার সংলগ্ন বিসমিল্লাহ এস.এস. গ্যালারির সামনে ফেনী-পরশুরাম সড়কে অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি তার সঙ্গে থাকা দুটি কার্টন ফেলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মনির আহাম্মদ (৪৩)। সে ফুলগাজী উপজেলার উত্তর পৈথারা গ্রামের বাসিন্দা।














