ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মিথ্যা মামলার অভিযোগে গোবিন্দগঞ্জে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের কয়েকজন বাসিন্দা তথ্য গোপন করে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামিরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, উত্তর সিংগা গ্রামের আব্দুল করিমের ছেলে শাহিন মিয়া, সাদ্দাম মিয়া, সুমন মিয়া ও রায়হান মিয়াসহ একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মে জড়িত। তাদের কর্মকাণ্ডে স্থানীয় সচেতন মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩ জুলাই সকাল ১০টার দিকে উত্তর সিংগা গ্রামে জমির বেড়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ঘটনার প্রকৃত তথ্য আড়াল করতে রাজিয়া বেগম গোবিন্দগঞ্জ থানায় একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, বিবাদীপক্ষের লাথির আঘাতে তাঁর সাড়ে চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা এ অভিযোগ অস্বীকার করে এটিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

এ ছাড়া মোছা. সোনাভান বেগমের হাত ভাঙার ঘটনাও ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়। তাদের ভাষ্য, সংঘর্ষে নয়, প্রায় দুই মাস আগে ভিজিএফের চাল আনতে গিয়ে পড়ে তাঁর হাত ভেঙে যায়।

সংবাদ সম্মেলনে বক্তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা এবং দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিথ্যা মামলার অভিযোগে গোবিন্দগঞ্জে সংবাদ সম্মেলন

আপডেট সময় :