ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া ৬৪৩ কার্টন সয়াবিন তেল শেরপুরে উদ্ধার, আটক ২

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সিগঞ্জে ডাকাতির ঘটনায় লুট হওয়া ৬৪৩ কার্টন ৪ পিস ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেল বগুড়ার শেরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় এক ব্যক্তিকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১০ জুলাই) শেরপুর উপজেলার দুটি গুদামে অভিযান চালানো হয়। অভিযানে বেলঘড়িয়া বাজারে একটি গুদাম থেকে ৫৮৫ কার্টন এবং মধ্য জামুর এলাকায় ইমরানের বাড়ির গুদাম থেকে আরও ৫৮ কার্টন ৪ পিস সয়াবিন তেল উদ্ধার করা হয়।

আটক ইমরান (৩৬) শেরপুর উপজেলার মধ্য জামুর এলাকার আব্দুস সালামের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে এর আগেও গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফ্রেশ কোম্পানির ২ লিটার বোতলজাত সয়াবিন তেলের ৬৬৫ কার্টন (প্রতি কার্টনে ৯ বোতল) একটি কাভার্ডভ্যানে করে মুন্সিগঞ্জের এক ডিলারের কাছে নেওয়া হচ্ছিল। শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে ডাকাত চক্রের এক সদস্যকে আটক করেন মুন্সিগঞ্জের শ্রীনগর থানার এসআই মুয়াজ্জেম হোসেন ও এএসআই হুমায়ুন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কাভার্ডভ্যানের চালককেও আটক করা হয়।

আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুরে অভিযান চালিয়ে লুট হওয়া তেল উদ্ধার করা হয়।

বেলঘড়িয়া বাজারের গুদাম মালিক প্রতাপ কুমার রায় জানান, গত ৯ জুলাই স্থানীয় বাসিন্দা ইমরান তার গুদামটি ভাড়া নেন। তবে ভাড়ার চুক্তিপত্র পরে করবেন বলে জানিয়েছিলেন।

শেরপুর থানার এসআই শাহাদত উদ্ধার অভিযানে সহযোগিতা করেন। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধারকাজ সম্পন্ন হয়।

এ ঘটনায় মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় ১০ জুলাই মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাতি চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া ৬৪৩ কার্টন সয়াবিন তেল শেরপুরে উদ্ধার, আটক ২

আপডেট সময় :