নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নাটোর জেলা শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ১০ জুলাই বিকেলে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসকের গাড়ি চালক হযরত আলী এর সভাপতিত্বে নাটোর রাজবাড়ীর আনন্দ ভবনে আয়োজিত বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি নাটোর জেলা শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন আলোচনা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে।
বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি নাটোর জেলা শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন আলোচনা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অবসর/বিদায় উপলক্ষে পাঁচজনকে সংবর্ধনা প্রদান করার কথা ছিল কিন্তু দুইজন অনুপস্থিত থাকাই তিনজন সরকারি গাড়িচালককে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন— বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের গাড়িচালক নাসির উদ্দিন, নাটোর সদর মৎস্য অফিসারের গাড়িচালক মো. ইব্রাহিম এবং এলজিইডি নাটোর সদর কার্যালয়ের গাড়িচালক শ্রী নুকুল সরকার।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নাটোর জেলা শাখার উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ. কাসেম আলী, জুনিয়র সহ-সভাপতি মো. ডাবলু এবং দপ্তর সম্পাদক মোঃ জনি সহ আরো অনেকেই।
বক্তাগনেরা বক্তব্যে বলেন সংগঠনের ঐক্য, পারস্পারিক সহযোগিতা ও সরকারি দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদায়ী গাড়িচালকদের কর্মজীবনের অবদানের প্রশংসা করে তাদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধনা প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং বার্ষিক বনভোজনে অংশগ্রহণকারী গাড়ি চালক দের পরিবারের সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন।



















